খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর অংশ হিসেবে খুলনায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসন, খুলনার সকল কর্মকর্তা/কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গতকালকের অভিযানে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণসহ নগরীর রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা উচ্চ  বিদ্যালয়, মেট্রো পুলিশ লাইনস স্কুল, ভিক্টেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর জোর দেয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ