খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

যশোরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:২৫ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


যশোরে বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোঃ জাহিদ হাসান (৩৯) ও মোঃ খলিলুর রহমান (৬০), জামাল উদ্দিন নয়ন, মনিরুজ্জামান মনু মিয়া, হাসানুজ্জামানকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জোত রহিমপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শামসুর রহমান। অন্যদিকে, খলিলুর রহমান তার পিতার নাম মৃত মজিবর মোল­া। যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে যশোরের কোতোয়ালি মডেল থানাধীন পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
জাহিদ হাসানকে রাত আনুমানিক ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এবং খলিলুর রহমানকে রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে যশোর শহরের নিউমার্কেট মোড় থেকে পালবাড়ী যাওয়ার সড়কের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিল করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়। এ ছাড়া, গত ৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যশোর শহরের রাজাবাড়হাট মোড়ে রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সমবেত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে আরেকটি মামলা করা হয়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাঁদের দায় নির্ধারিত হবে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেফতার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে মামলার নথিতে উলে­খ রয়েছে।
এছাড়াও অন্যদিকে শার্শা থানা পুলিশ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের জালাল উদ্দিনের ছেলে জামাল উদ্দিন নয়ন ও একই এলাকার আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান মনু মিয়াকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। নাশকতা মামলায় আদালতে পাঠিয়েছে।
চৌগাছা থানা পুলিশ মির্জাপুর গ্রামের সোবাহান হোসেনের ছেলে হাসানুজ্জামানকে গ্রেফতার করে নাশকতা মামলায় আদালতে পাঠিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ