খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

যশোরে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:২৫ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


যশোর সদর উপজেলার কচুয়ায় মোটরচালিত ভ্যানের চাপায় সাজিদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাজিদ সদর উপজেলার কচুয়া গ্রামের আনসার আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরচালিত ভ্যান সাজিদকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গেলে ভ্যানের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ