খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

কালীগঞ্জে ৮ দলীয় মানু ঘোষ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০১:২৬ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


ঝিনাইদহ কালীগঞ্জের প্রয়াত সুধীন্দ্রনাথ (মানু) ঘোষ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় কালীগঞ্জ পৌরসভার চাপালী স্কুল মাঠে অনুষ্ঠিত হামদহ ঝিনাইদহ ফুটবল একাদশ ও কোটচাঁদপুর ফুটবল একাদশের মধ্যকার ম্যাচের মাধ্যমে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
উদ্বোধনী খেলায় হামদহ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন অভি। খেলা শেষে তিনি ম্যাচ সেরার পুুরস্কার জিতে নেন।
এস এম সামছুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিক্কার আলী, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম-আহবায়ক তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, চাপালী যুব সমাজের প্রধান সমস্বয়ক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান,  ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ