খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

নগরীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, পুলিশ বলছে ‘রহস্যজনক’

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৮ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


নগরীতে ২০ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে। এদিকে ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে পুরো ঘটনাটিকে কিছুটা ‘রহস্যজনক’ বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন স্বামী পরিত্যক্তা; গত বছর তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরবর্তীকালে মোরেলগঞ্জ উপজেলার সাবেক এক চেয়ারম্যানের সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল, যা একপর্যায়ে স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, এই সুযোগে অভিযুক্ত সাইফুল ইসলাম রাতে তাঁকে ফোন করে ডেকে নেন। সোনাডাঙ্গা হাফিজনগর রোডের শেষ মাথার একটি বাড়িতে তাঁরা সারা রাত অবস্থান করেন।
শনিবার সকালে ওই তরুণী থানায় ফোন দিয়ে ধর্ষণের অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। সাইফুলের দাবি, সকালে ওই তরুণী স্বেচ্ছায় তাঁর ঘরে এসেছিলেন এবং আগে একটি বিষয় আপস-মীমাংসার জন্য তাঁদের মধ্যে আলোচনা চলছিল।
এসআই আরও জানান, ঘটনাটির ম‚ল রহস্য উদ্নে বিস্তারিত তদন্ত চলছে। ভুক্তভোগী তরুণী চিকিৎসাধীন। তিনি এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

প্রিন্ট

আরও সংবাদ