খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

খুলনা অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভায় অধ্যক্ষ ইজ্জত

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৪১ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের মাটি সব সময়ই অধিকার আদায়ের সংগ্রামের উর্বর ভ‚মি। আমাদের এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম জনগণের ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক। ঢাকা থেকে শুরু হয়ে মানিকগঞ্জ, ফরিদপুর হয়ে খুলনা ও কুষ্টিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া এই লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী দেয়, যখনই এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখনই স্বৈরাচার ও অন্যায় পরাস্ত হয়েছে। আজকের ১১ দলীয় ঐক্যের এই প্ল্যাটফর্ম আমাদের সেই ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে সকলকে এই লংমার্চে দলে দলে যোগ দেওয়ার আহবান জানান তিনি। 
শনিবার সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ লক্ষে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মোঃ মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহফুজুল হক, মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান ও মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, জামায়াত নেতা এড. আবু ইউসুফ মোল্লা, মোঃ শহিদুল আলম, মোঃ ইকবাল হোসেন, ওমর ফারুক, তাজমুল হোসেন, এস এম ওসমান গনি, মোঃ আশরাফুল আলম, মুহাম্মদ মোসলেম উদ্দিন, অধ্যাপক আব্দুল ওয়াহেদ, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা শাহারুল ইসলাম,  শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্যা, মিজানুর রহমান মল্লিক, বি এম নূরুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, আজ দেশের সাধারণ মানুষ নানা সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং জনগণের নায্য পাওনা বুঝিয়ে দিতে আমাদের আজ রাজপথে নেমে আসার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকার রাজপথ থেকে শুরু করে খুলনার রূপসা এবং কুষ্টিয়ার লালন শাহের মাজারের মাটি পর্যন্ত আমাদের এই লংমার্চকে সফল করে তুলি। সরকারের ঘুম ভাঙাতে এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের প্রতিটি পথঘাট ও প্রান্তর ৩১ অক্টোবর জনগণের পদভরে কেঁপে উঠবে এবং সরকারের অন্যায় নীতির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ গড়ে তুলবে। 
অধ্যক্ষ উজ্জত উল্লাহ বলেন, আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। চাল, ডাল, তেল ও গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রক্ষমতার বাইরে চলে গেছে। বেকার যুবকদের হাহাকার, শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া এবং কৃষকদের ফসলের সঠিক মূল্য না পাওয়ার চিত্র আজ সারা দেশে নিত্যদিনের রূপ নিয়েছে।
জামায়াতের এই নির্বাহী সদস্য বলেন, আজ আমরা এ দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত সংকটময় সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, মেহনতি কৃষক এবং মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিনের জীবন সংগ্রামে দিশেহারা। দেশের এই দুঃসময়ে মেহনতি ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহাসিক ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ। এই প্রস্তুতি সভা থেকে আমি আপনাদের সকলকে লংমার্চে দলে দলে যোগ দিয়ে কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার আহŸান জানাচ্ছি।

প্রিন্ট

আরও সংবাদ