খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

ফুলতলায় লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না : লবি

ফুলতলা প্রতিনিধি |
০২:৪৪ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


খুলনা-৫ আসনর সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন এই দেশ আমাদের সবার। এখানে হিন্দু-মুসলিম সবারই সমান অধিকার। ধর্মীয় ভিত্তিতে এখানে কাউকে আলাদা করা যাবে না। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘেœ পালন করতে পারে সে ব্যাপারে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দায়িত্ব পালন করবে। 
তিনি বলেন, পূজা উপলক্ষে পতিত সরকার বা বিরোধী দলের কেউ যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে না পারে  সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে। তবে আমরা কাউকে পূর্বের মত অহেতুক হয়রানি করতে চাইনা। আর মাদক,  সন্ত্রাস ও চাঁদাবাজির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। এ সময় ফুলতলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য ফুলতলা থানায় একটি পিকআপ ভ্যান দেয়ার ঘোষণা দেন। 
শনিবার বেলা ১টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূচি রানী সাহার সভাপতিত্বে এবং পূজা পরিষদের উপজেলা আহবায়ক অনুপম মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফ হোসেন, উপজেলা বিএনপির আহŸায়ক শেখ আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ সেলিম সরদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম-আহŸায়ক এনামুল হোসেন পারভেজ, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শরীফ মুহাম্মাদ ভূঁইয়া শিপলু, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অজয় কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, ওসি মোঃ মারগুব তৌহিদ, আবুল বাশার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সেক্রেটারী শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পূজা উদ্যাপন সদস্য সচিব রনজিৎ বোস, (অবঃ) অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, আনোয়ার হোসেন বাবু, মোঃ আতাউর রহমান, মোতাহার হোসেন কিরণ, আতিয়ার রহমান আকুঞ্জী প্রমুখ। 
উল্লেখ্য, ফুলতলা উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রতিটিতে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়। এছাড়াও এমপি মোহাম্মদ আলি আসগার লবি ব্যক্তিগতভাবে প্রতিটি মন্ডপে দুই হাজার পাঁচশ’ টাকা নগদ প্রদান করেন। 
এর পূর্বে এমপি আলি আসার লবি আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 
শনিবার দুপুরে ফুলতলা উপজেলার অব পায়গ্রাম কসবা গ্রামের লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের কাছে গৃহ সহায়তা প্রদান, দুস্থ ও অসহায়  মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিব। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা, লায়ন আবিদ হাবিব, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোঃ মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারসহ লায়ন ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা।  
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে অসহায় মহিলাকে ঘর, সেলাই মেশিন, ফুড ভ্যান, হাসপাতাল বেড, কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট, হুইল চেয়ার প্রদান ও ফুড আইটেম বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ