খুলনা | সোমবার | ১২ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৬:২২ পি.এম | ১১ অক্টোবর ২০২৬


খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চালক কামরুল ইসলাম (৪০)।

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির ময়লার কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। পথে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদও সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলামের আহত হওয়া এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল ইসলাম নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।

এর আগে, গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন।

নিহত আব্দুস সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে।

প্রিন্ট

আরও সংবাদ