খুলনা | সোমবার | ১২ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

শেখ হেমায়েত উল্লাহকে সাবেক খেলোয়াড় সংঘ খুলনা’র সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিচালনা পরিষদের নির্বাচনে নির্বাচিত অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সোনালী অতীত ক্লাব খুলনা’র নির্বাচিত সভাপতি শেখ হেমায়েত উল্লাহ কে সংবর্ধনা দিয়েছে সাবেক খেলোয়াড় সংঘ খুলনা।
গত শনিবার উপদেষ্টাবৃন্দ এবং কার্যকরী পরিষদের সকল সদস্য ও সাধারণ সদস্যদের সমন্বয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় সংঘ’র সভাপতি মোঃ নাসির উদ্দিন ঢালী। সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টাবৃন্দ, জাতীয় জুডো ও কুস্তি প্রশিক্ষক খান আব্দুল মান্নান, মোঃ মনসুর আলী, প্রকৌশলী পরিমল কুমার দাস, এম এম লিয়াকত আলম, শেখ নিজামুদ্দিন টুকু, এড. শেখ জাকিরুল ইসলাম, মোল্লা সিদ্দিকুর রহমান, শেখ আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর ইসলাম, শেখ হাবিবুর রহমান, সাবেক খেলোয়াড় সংঘ’র  নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান রহমান পলাশ, শেখ আমজাদ হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন, মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মোঃ নাসিম টুটুল, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল মল্লিক, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক লইস, মোঃ আলিম, মোঃ নাসিম হোসেন, মোঃ আজম, গোলাম রসূলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ