খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

লোহাগাড়ায় মোটরসাইকেলের গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলায় ব্রাহ্মণডাঙ্গা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল­া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর আহত হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়গ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের মোল্যা নোয়গ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে এবং নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সকালে জোবায়ের মোল্যা তার এক বন্ধুর মোটরসাইকেল চেয়ে নিয়ে চালানোর উদ্দেশ্যে বের হয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জোবায়ের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি অবগত হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রিন্ট

আরও সংবাদ