খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার্স পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কৃতী ছাত্রী পুষ্পিতা মন্ডল নজরুল সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এ সাফল্যের মাধ্যমে সে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
পুষ্পিতা মণ্ডলের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা পুষ্পিতা মন্ডলের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল ও সাফল্য কামনা করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ