খুলনা | সোমবার | ১২ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘ভুয়া আদেশ’

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শনের আদেশটি ‘ভুয়া’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভুয়া ও অসত্য অফিস আদেশ প্রচারের বিষয়ে সতর্ক করে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, স¤প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক  যোগাযোগ মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি অফিস আদেশ কর্তৃপক্ষের নজরে এসেছে।
প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শীর্ষক কথিত বিজ্ঞপ্তিটিতে সহকারী সচিব মোঃ সুলতান আহমেদের স্বাক্ষর নকল করে প্রচার করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে, উক্ত বিজ্ঞপ্তির সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার অত্যন্ত অনাকাক্সিক্ষত। ভুয়া এই আদেশের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কোনো অবস্থাতেই যেন এই অসত্য বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় এবং এটি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনো সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.shed.gov.bd) চোখ রাখার জন্য অনুরোধ করা হলো।

প্রিন্ট

আরও সংবাদ