খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ প্রেস কনফারেন্স

নড়াইল প্রতিনিধি |
১২:০০ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে নড়াইল জেলা পর্যায়ের সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
ঢাকায় আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া, কলোড়া ও মুলিয়া ইউনিয়ন এই ৩ টি ইউনিয়নে  এবং নড়াইল পৌরসভার ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে। প্রেস কনফারেন্সে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের উপ-পরিচালক মোঃ সাফায়েত হোসেন তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার সরকার, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আকরাম হোসেন সহ নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ