খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

পাইকগাছা প্রতিনিধি |
১২:০০ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ জোরদার করতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মীদের হাতে এসব আধুনিক প্রযুক্তিপণ্য তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, “বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার এই ফ্যামিলি কার্ড কার্যক্রম। আধুনিক ট্যাব বিতরণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।”তিনি আরও জোর দিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে সঠিক, নির্ভুল ও স্বচ্ছ তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সম্পূর্ণ পেশাদারিত্ব এবং সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহŸান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ