খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০১ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।
সভায় জানানো হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের আওতায় প্রথম ধাপে ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে রংপুর ইউনিয়নসহ পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, অধ্যক্ষ সমরেশ মণ্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, বিএনপি নেতা নিত্যানন্দ মণ্ডল, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন এবং সাংবাদিক সাবিক্ষর খান ডালিম, রুহুল আমিন সাংবাদিক আরিফুজ্জামান নয়নসহ অন্যরা। বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য ও সুষ্ঠুভাবে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ