খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি |
১২:০১ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মোখলেসুর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। 
দেবহাটা ঠিকাদার সমিতির নেতা আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি দীপ্ত, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যানণ সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুস সবুর, কার্যনির্বাহী সভাপতি ইকবাল জমাদ্দার, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ শাহিনুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মোস্তফা হায়দার সানি, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নেতা আবুল কালাম, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ ছাড়াও দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সকল ঠিকাদারগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় ঠিকাদারেরা সরকারের উন্নয়নের অংশীদার উল্লেখ করে ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন আলোচনা করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ