খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

কুয়েট ভাইস-চ্যান্সেলরের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের মমতাময়ী মাতা রোববার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মরহুমার জানাজা ও দাফন কার্যক্রম ঢাকার রায়েরবাজারে সম্পন্ন হয়েছে। 
তাঁর ইন্তেকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ