খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

আটরা এলাকায় শতাধিক ভুক্তভোগীর মানববন্ধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


নগরীর গিলাতলা ইউনিয়নের আটরা এলাকার হতদরিদ্রদেরকে চড়া সুদে লোন দেওয়া ও তাদের নিকট থেকে ব্ল্যাংক স্ট্যাম্প ও চেকে সই করিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকালে আফিল গেট খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন করেন মামলাবাজ প্রিয়ার অত্যাচারে অতিষ্ঠ প্রায় শতাধিক ভুক্তভোগীরা এবং আফিল গেট এলাকাবাসী। বক্তৃতা করেন হাসমত আলী, মোহাম্মদ বাবলু, মোঃ মজনু , মোঃ সোহেল, মর্জিনা বেগম, ছোট্ট, ময়না বেগম, চুমকি বেগম, তাসলিমা বেগম, বেবি বেগম, মোহাম্মদ লাভলু, পারভিন বেগম, মোহাম্মদ হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই এলাকার ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি সাধারন ডায়েরি করেন। তাতে উল্লেখ করা হয় মনোয়ারা বেগমের ছেলেকে জোরপূর্বক ধরে নিয়ে স্টাম্পের সই করে নেয় এবং পরবর্তী সেই স্ট্যাম্পের ভিত্তিতে কোর্টে মামলা দায়ের হয়। এ পর্যায়ে আদালত  তাকে জেল হাজতে প্রেরণ করেন। এখনো তার ছেলে জেল হাজতে রয়েছে। শতাধিক ভূক্তভোগী ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ  কামনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ