খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

খুলনা পাবলিক কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা পাবলিক কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ড. মোঃ বেনিয়াজ জামানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
অধ্যক্ষ  ছাত্রদের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চারও প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক মোঃ আলিম বাহার বুলবুল।

প্রিন্ট

আরও সংবাদ