খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

কেসিসি’র ২৬নং ওয়ার্ডে পানির ট্যাংকির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, জনকল্যাণ ও সামাজিক সেবা নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং দৈনন্দিন জীবনের নানা দুর্ভোগ নিরসনে জামায়াতে ইসলামী সবসময় রাজপথে ও মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তীব্র সুপেয় পানির সংকট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল সোমবার দুপুরে ২৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে নগরীর বসুপাড়া বাশতলা এলাকার নিরাপদ খাবার পানির জনদুর্ভোগ নিরসনকল্পে পানির ট্যাংকি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান নাঈম, শ্রমিক নেতা আবুল কালাম পাঠান, সোনাডাঙ্গা থানা কর্মপরিষদ সদস্য ও ২৬নং ওয়ার্ড আমীর মাওলানা ছফির উদ্দিন, ২৬নং ওয়ার্ড টিম সদস্য আব্দুস সোবহান, ২৬নং ওয়ার্ড ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ হোসাইন, ২৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি হাসিব বিল্লাহ, ২৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সেক্রেটারি রিয়াজ উদ্দিন, ২৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান আলম, ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি হারুন অর রশিদ, জামায়াত নেতা রুহুল আমিন, খাইরুল ইসলাম, মো. শিমুল, গোলাম রসূল, জুবায়ের পাঠান, আবু পাঠান, হালিম পাঠান, আরিফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও সুপেয় পানির তীব্র সংকট চলছে। বিশেষ করে বসুপাড়া বাশতলা ও এর আশপাশের সাধারণ মানুষ প্রতিদিন খাবার পানির জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাষ্ট্রের পক্ষ থেকে যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার কথা, সেখানে অবহেলা ও অব্যবস্থাপনার কারণে জনগণকে সুপেয় পানির মতো দৈনন্দিন প্রয়োজনেও কষ্ট পেতে হয়।

প্রিন্ট

আরও সংবাদ