খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

বাড়ি ও দোকানপাট ভাঙচুর

নড়াগাতিতে ফুটবল খেলা নিয়ে দু’গ্র“পের সংঘর্ষে আহত ৬

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


কালিয়া উপজেলা নড়াগাতি থানায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টুটুল সেখ ও রাজিব খা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৬ জন জন আহত হয়েছে। এ সময় টুটুলের বাড়িঘর ও দোকান ঘর ব্যাপক ভাবে ভাঙচুর করা হয়। টিনের ঘর রাম দা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। রোববার রাতে নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নে চোর খালি গ্রামের এই সংঘর্ষ ঘটে।
জানা গেছে চোর খালি ফেরি গেটের উপর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষ রামদা, লাঠি সোটাসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুল শেখের দুই পুত্র টুটুল শেখ (৪৫), পিন্টু শেখ, টুটুল শেখের  পুত্র সিজন শেখ ( ২০), রাজিব খার পুত্র সিয়াম খা, টাইগারের পুত্র রোমান শেখ (১৮), গফফার  শেখের পুত্র আজিম শেখ (১৬) গুরুতর আহত হয়। নড়াগাতি থানার ওসি মোঃ হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে এলাকা শান্ত আছে।
 

প্রিন্ট

আরও সংবাদ