খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০৩ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে ফুলগাছের ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত মোঃ শাহিনুজ্জামান উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ ইসরাফিল হোসেনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টায় ফুলগাছের ভাইরাস পোকা কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহিনুজ্জামান। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ