খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

কয়রায় আবুল কালাম আজাদ এমপি

দুর্গাপূজা নিবিঘ্নে পালন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে

কয়রা প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আাজাদ বলেছেন, সারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদ্যাপনের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দুর্গাপূজা নিবিঘেœ পালনের জন্য প্রতিটা মন্ডপে প্রশাসনের পাশাপাপি স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। 
তিনি গতকাল সোমবার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকীর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, পল­ী বিদ্যুতের এজিএম মোঃ আসাদুজ্জামান, ফায়ার সার্ভস স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, আনসার ভিডিপি কর্মকর্তা অনন্ত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কয়রা থানার এসআই তন্ময় কুমার, সাংবাদিক তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদ্যাপনের লক্ষে গুরুত্বপূর্ণ আলােচনা হয়। এর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ