খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক কারাগারে

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন। সোমবার দুপুরে মোশাহিদুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় স‚ত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ