খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


ভারতের কেরালায় দ্রæতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় তিন তরুণের মৃত্যুর ঘটনার পর ১৯ বছর বয়সী চালক সুহাইল সাজিভের পুরোনো একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে তাকে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে দেখা গেছে বলে জানা গেছে। এদিকে ছেলের জন্মদিনে তাকে বিলাসবহুল গাড়িটি উপহার দেওয়ার কথা জানিয়ে তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে কেরালার এরনাকুলাম জেলার নেদুম্বাসেরির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুহাইলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দেবিকা (২১), গোপিকা (২২) ও ইজাজ (২১) নামের তিন তরুণ একটি স্কুটারে করে বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পেছন থেকে দ্রæতগতির মিনি কুপার গাড়িটি স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ধাক্কার পর গাড়িটি স্কুটারটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই দেবিকা ও গোপিকার মৃত্যু হয়। গুরুতর আহত ইজাজকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। পুলিশ সুহাইলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
জন্মদিনে ছেলেকে মিনি কুপার উপহার : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহাইলের মাকে ছেলেকে মিনি কুপার গাড়ি কিনে দেওয়ার বিষয়ে কথা বলতে দেখা যায়। মালয়ালম ভাষায় দেওয়া বক্তব্যে তিনি জানান, গাড়িটি ছিল সুহাইলের দীর্ঘদিনের স্বপ্ন। ছেলের সেই ইচ্ছা প‚রণ করতে পেরে পরিবারের সবাই খুশি হয়েছিলেন বলেও ভিডিওতে উলে­খ করেন তিনি।
তার মা আরও জানান, নিজের জন্মদিন ডিসেম্বরে থাকায় ওই সময়ের কাছাকাছি গাড়িটি কেনার কথা ভেবেছিলেন। পরে ছেলের জন্য উপহার হিসেবে গাড়িটির ব্যবস্থা করেন।
এদিকে পুলিশ সুহাইলের এমন কিছু ভিডিও পেয়েছে, যেগুলোতে তাকে ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে দেখা যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কথিত মন্তব্যে ক্ষোভ : দুর্ঘটনার পর পুলিশকে সুহাইলের বলা কিছু কথিত মন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি পুলিশকে বলেন, ‘রাস্তা কিসের জন্য? গাড়ি চালানোর জন্য, তাই না?’ এ ছাড়া তার বাবা বিষয়টি সামলে নেবেন বলেও তিনি মন্তব্য করেছিলেন বলে জানা গেছে। এসব কথিত মন্তব্যের কারণে প্রাণঘাতী দুর্ঘটনাটি নিয়ে জনমনে ক্ষোভ আরও বেড়েছে।
কেরালার আবগারি ও করবিষয়ক মন্ত্রী এম লিজু দুর্ঘটনার আগে সুহাইলকে মদ পরিবেশন করা হয়েছে, এমন অভিযোগ ওঠা বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পুলিশের ধারণা, সংঘর্ষের আগে সুহাইল একাধিক পানশালায় মদ পান করেছিলেন। কেরালায় আইন অনুযায়ী মদ্যপানের ন্য‚নতম বয়স ২৩ বছর। ফলে ১৯ বছর বয়সী সুহাইলকে মদ পরিবেশন করা হয়ে থাকলে তা বেআইনি হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ