খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

নগরীর ১৬নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার সাত্তার বিশ্বাসের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও কেসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ^াসের পিতা আব্দুস সাত্তার বিশ্বাস (৮৬) গতকাল সোমবার ভোর ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
উল্লেখ্য, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর তিনি প্রথম ১৬নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। মরহুম আব্দুস সাত্তার বিশ্বাস নূরনগর বিশ্বাস পাড়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের বড় ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বিশ্বাস বাড়িতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
গতকাল বিকেল ৫টায় নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু,  খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, নগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মরহুমের ছোট ভাই সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক কাউন্সিলর কাজী মোহাম্মদ রাশেদ, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি আবু তৈয়ব, কেসিসি’র সাবেক মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, শের আলম সান্টু, স্বেচ্ছাসেবকদলের মহানগর সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নগরীর গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
কেসিসির প্রশাসকের শোক : সাবেক পৌর কমিশনার মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস-এর মৃত্যুতে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 
কেডিএ চেয়ারম্যানের শোক : কেডিএ পরিচালনা বোর্ডের প্রাক্তন সদস্য, সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা। গতকাল সোমবার শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আমেরিকা সফররত অবস্থায় বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার বিশ^াসের মৃত্যুর খবর জানতে পেরে কেডিএ চেয়ারম্যান শোকাহত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ধর্য্যধারণ ও মহান আল্লাহ্’র নিকট মরহুমের জন্য দোয়া করেছেন।
উন্নয়ন কমিটির শোক : সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), শেখ গোলাম সরোয়ার, মতলুবুর রহমান মিতুল, প্রফেসর সেলিনা বুলবুল, এড. মনিরুল ইসলাম পান্না, শেখ আব্দুস সালাম, প্রকৌশলী রফিকুল আলম সরদার, শেখ আরিফ নেওয়াজ, বিশ্বাস জাফর আহমেদ, জি এম রেজাউল ইসলাম, এস এম আকতার উদ্দিন পান্নু, প্রকৌশলী সেলিমুল আজাদ, মোঃ হায়দার আলী, মনজুর হাসান অপু, রকিব উদ্দিন ফারাজী, মোঃ শফিকুর রহমান, শিকদার আব্দুল খালেক, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ আব্দুস সালাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. মিনা মিজানুর রহমান, এড. শেখ আবুল কাসেম, এড. কুদরত-ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ