খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

চীনের দু’টি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলে সাথে মতবিনিময়ে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


চীন থেকে আগত নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এবং সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানী লিমিটেড-এর দু’টি প্রতিনিধি দল গতকাল সোমবার বিকেলে নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে মতবিনিময় করেছেন। 
মতবিনিময়কালে তারা খুলনা মহানগরীতে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলে প্রশাসক স্বাগত জানান এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান ঝু ঝাওগুয়াং, সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক লি লিহুয়া, চায়না সরকারের বাংলাদেশস্থ বিজনেস ম্যানেজার শেখ ইমরান সৌরভ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ