খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

আহবায়ক রতন, সদস্য সচিব সুমন

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা গতকার সোমবার বিকেল ৫টায় জেলা সদরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় খুলনা জেলার ৮৯০টি পূজা মন্ডপের শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনাসহ সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে পালনের জন্য খুলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাকে স্বাগত জানানো হয়। এছাড়া বিজয় দশমীর দিন যাত্রা মঙ্গল শেষে বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নৌ-পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পদক্ষেপ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত খুলনা জেলার সকল পূজামন্ডপের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সভাপতিত্বে সভায় জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্রকে আহবায়ক ও দপ্তর সম্পাদক সুমন দাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা শারদীয় দুর্গোৎসব মনিটরিং সেল গঠন করা হয়। 
সেলের অন্যান্য সদস্য : বিজয় কুমার ঘোষ, সুজিত সাহা, সমর কুন্ডু, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, বিমান সাহা, এড. তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিণ্টু, শিমুল কুমার দাস, বিভূতি ভূষণ সাহা, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, সাগর সাহা, সাংবাদিক দিলীপ কুমার বর্মণ, আশিষ কুমার সিনহা উৎপল, দিপংকর মন্ডল লিটন, শোভা রানী হালদার, বিশ্বজিৎ পাল, ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পাল, পলাশ মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, শেখর রঞ্জন দেবনাথ, গোপাল চন্দ্র সাহা, দেবাশীষ কুমার দে, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, অমর কুমার দাস, অরবিন্দ মহলদার, অতনু কর বাপ্পা, দীপা বিশ্বাস, অরবিন্দু কুমার মন্ডল, বিপুল রায় চৌধুরী, মাধুরী মন্ডল, অলোক শীল, জগদীশ চন্দ্র দে, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্ত্তী, দিপংকর সাহা বাবু, শিলা রানী মন্ডল, লিটন বিশ্বাস খোকন, সুশান্ত অধিকারী, রঞ্জন কুমার সাহা, কৃষ্ণেন্দু দত্ত, লিটন বিশ্বাস, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, নিভানন রায়, মৃত্যুঞ্জয় সরদার ও পূর্ণিমা পাল।    

প্রিন্ট

আরও সংবাদ