খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

খুবিতে ‘বাংলাদেশে নগরায়নের ক্রমবিকাশ’ শীর্ষক সেমিনার

অপরিকল্পিত নগরায়ন শহরের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘বাংলাদেশে নগরায়নের ক্রমবিকাশ, অপরিকল্পিত নগরায়নের প্রভাব ও জরুরিভিত্তিতে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন চালু, কারিকুলাম প্রণয়নসহ এর প্রারম্ভিক পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবভিত্তিক গবেষণা অপরিহার্য। অপরিকল্পিত নগরায়ন নানা ধরনের সমস্যা সৃষ্টি করে, যা একটি শহরের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই নগরায়নের প্রতিটি পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাস্তবসম্মত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদদের অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে। দেশের নগর উন্নয়ন থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামো ও ভ‚মি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনাবিদদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার সুযোগ রয়েছে। প্রতিটি পরিকল্পনার পেছনে গবেষণা ও বাস্তবতার প্রতিফলন থাকা প্রয়োজন। যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেসব সমস্যা চিহ্নিত করে কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করতে পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে।
ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। এ ছাড়াও আলোচনা করেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আহসানুল কবির।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মোঃ নূরুল্লাহ। তিনি বাংলাদেশের নগরায়নের ইতিহাস, পরিকল্পিত নগরায়নে সরকারি উদ্যোগ, নগরায়ন সংশ্লিষ্ট আইন ও নীতিমালার বাস্তবায়ন অগ্রগতি, পরিকল্পিত নগরায়নে সফল একটি দেশের অভিজ্ঞতা, বাংলাদেশে বিইউআরপি কারিকুলাম পর্যালোচনা এবং সমন্বিত জাতীয় উন্নয়ন পরিকল্পনা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সেমিনারে ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ