খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


ইসলামিক প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা উৎখাতে ইরানের ওপর চালানো ধ্বংসযজ্ঞকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে ওয়াশিংটন সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছে।  সোমবার ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে না, ইরানে কাদের সঙ্গে কাজ করবে। এমনকি ওয়াশিংটন যাদের দেশটির ভবিষ্যত প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেছিল, তাদের কেউই এ দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না বলে দাবি করেন ট্রাম্প।
একই সঙ্গে তিনি দাবি করেন, গত প্রায় আট মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী ও নৌবাহিনীর ১৫৯টি জাহাজ হারিয়েছে।
তার ভাষায়, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে এসব জলসীমায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

প্রিন্ট

আরও সংবাদ