খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও স¤প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। প্রতিমন্ত্রীর পদের পাশাপাশি তামিলনাড়– থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। মঙ্গলবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এল মুরুগান। কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যসভার এমপি পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগের সুনির্দিষ্ট কারণ হিসেবে মুরুগান জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়–তে বিজেপির রাজনৈতিক ভিত্তি শক্ত করতে তিনি এখন থেকে সম্পূর্ণ সময় ও মনোযোগ দিতে চান।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পদত্যাগের এই খবর নিশ্চিত করেছেন এল মুরুগান। ওই পোস্টে তিনি লেখেন: “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়–র সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।”
তিনি আরও বলেন, “আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়–তে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মাঝেই এল মুরুগানের এই পদত্যাগের ঘটনা ঘটল। এর আগে দেশটির জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভা এমপি এবং মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ