খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজা উদযাপনে জেলা বিএনপি’র ‘পর্যবেক্ষণ কমিটি’

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে ১১ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দিয়েছেন।
গঠিত পর্যবেক্ষণ কমিটির নেতৃবৃন্দের তালিকা ও দায়িত্বসমূহ নিম্নরূপ : কমিটির আহবায়ক জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য কে এম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, বাবু নিত্যানন্দ, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, কয়রার সহকারী আইনকর্মকর্তা এড. অরবিন্দু কুমার, পাইকগাছা উপজেলা বিএনপি’র সদস্য তুষার কান্তি  মন্ডল, জেলা শ্রমিকদলের বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান বেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাকসুদুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত এই কমিটি পূজামন্ডপসমূহে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক প্রীতি ও ধর্মীয় স¤প্রীতি বজায় রাখতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে তদারকি ও সহযোগিতা প্রদান করবেন।

প্রিন্ট

আরও সংবাদ