খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

নগরীতে চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


নগরীতে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে খুলনার পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার ব্যক্তিরা হলেন খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার সাকিব (২১)।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার মহেশ্বরপাশা ও ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে অবস্থিত তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীরকে মারধর করেন তাঁরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে চলে যান তাঁরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাজমীরের মা খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

প্রিন্ট

আরও সংবাদ