খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

ভোক্তা অধিকারের অভিযান, ১২ প্রতিষ্ঠানে এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৯টি টিমের তদারকিমূলক অভিযানে এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনভর ১২টি প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।
অভিযানকালে চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। এছাড়া কেউ বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী এলাকায় অভিযান চালিয়ে মিঃ কাট সেলুনকে ৫০ হাজার টাকা, সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায় ওয়েলনেস ফুডকে ১০ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার কাটিয়া টাউন বাজার এলাকায় রাফি এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মজমপুর বাজার এলাকায় সেফ লাইন কনফেকশনারিকে ২ হাজার এবং নবান্ন বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর ও গাংনী উপজেলার মদনা ও ধানখোলা বাজার এলাকায় মেসার্স জিম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার জামরুলতলা বাজার এলাকায় রাবেয়া স্টোরকে ১ হাজার টাকা, আজিজ ফার্মেসিকে ৫ হাজার টাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট ও নিজখামার বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ভেজিটেবল অয়েলকে ৪৫ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় বাধন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে শাখিলা উপজেলার সীমাখালী বাজার এলাকায় মেসার্স কামাল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ