খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

মাহমুদ আহবায়ক, হোসেন সদস্য সচিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উদযাপনে নগর বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।  গত ১২ অক্টোবর এই কমিটি ঘোষণা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। 
নবগঠিত এই পর্যবেক্ষণ কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক কাজী মাহমুদ আলী এবং সদস্য সচিব সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। কমিটিতে আরও যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন সাবেক সদস্য সাজ্জাদ আহসান পরাগ, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রধান প্রকৌশলী সত্যানন্দ দত্ত, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, নগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গৌতম দে হারু, পূজা উদযাপন ফ্রন্ট খুলনা মহানগরের সহ-সভাপতি এড. সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক, উজ্জ্বল দাস ও তপন কুমার ঘোষ। 
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন নির্মলেন্দু মন্ডল, দৌলতপুর থানা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিকাশ দত্ত, খুলনা পলিটেকনিক কলেজের সাবেক আহবায়ক অমিত মল্লিক, পূজা উদযাপন ফ্রন্ট খুলনা মহানগরের যুগ্ম-সম্পাদক নারায়ন মিশ্র, লিটন কুন্ডু, তাপস ব্যানার্জি ও অজয় সিংহ। দৌলতপুর থানা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব দে, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ রায় ও অভিজিৎ সরকার বিকাশ, সদর থানা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক পলাশ প্রসেনজিৎ মালাকার, মিঠুন কুমার ঘোষ, রাজন দাশ ও বিপ্লব সেন, কৃষ্ণ দাস সাহা, অমল মন্ডল, তুষার কুমার পাল, দিপু মন্ডল, সঞ্জয় মন্ডল, চন্দন সরকার এবং সনথ মন্ডল প্রমূখ। উৎসবমুখর ও নির্বিঘœ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে গঠিত এ কমিটি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ