খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় আলোচিত একাধিক হত্যা মামলার আসামি অনুপম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৭ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


খুলনা জেলায় একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানার হাটবাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনুপম মহলদার ওই এলাকার নিভান মহলদারের ছেলে।
পুলিশ জানায়, স¤প্রতি বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অনুপমের বিরুদ্ধে এর আগেও একাধিক বহুল আলোচিত হত্যা মামলার তথ্য রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে খুলনা থানায় দায়ের করা চাঞ্চল্যকর হাবিবুর রহমান সবুজ হত্যা মামলাটি অন্যতম। ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল, তাতে অনুপমের নাম ছিল।
এছাড়া, ২০১৩ সালে খালিশপুর থানা এবং ২০১৪ সালে ফুলতলা থানায় দায়ের করা দু’টি আলাদা হত্যা মামলার অভিযোগপত্রেও তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর বাইরে ২০০৯ সালে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি চুরি মামলায় তার তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা হয়েছিল।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক  বলেন,  অনুপম হালদারের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে নগর এবং জেলার বিভিন্ন থানায়। তাকে আটক করা হয়েছে। ইতিপূর্বে খুলনার সন্ত্রাসী বি কোম্পানীর সহযোগীদেরকে আটক করেছে খুলনা জেলা পুলিশ। সন্ত্রাস  দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। 

প্রিন্ট

আরও সংবাদ