খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় পরিবহনর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৫১ পি.এম | ১৪ অক্টোবর ২০২৬


ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাত্তিক ভদ্র (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ ভদ্রের ছেলে।

বুধবার সকাল ৬ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাত্তিক ভদ্র শোভনার গাবতলা বাজারের জুয়েলারি ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে তিনি ক্ষেত থেকে বিভিন্ন প্রকার ফলদের চারা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে কৈয়া হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে গুটুদিয়া হাই স্কুলের সামনে পৌঁছুলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ফায়ারসার্ভিস ও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মুন্সি পারভেজ আহমেদ। তিনি বলেন অজ্ঞাত নম্বরের ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে। আর ক্ষতিগ্রস্থ বাইকটি হেফাজতে নেয়া হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ