খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

খুবি’র বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
০১:০০ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় হল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। ছাত্রদের মধ্য থেকে বক্তৃতা করেন পরিসংখ্যান ডিসিপ্লিনের ২২ ব্যাচের কামরুল ইসলাম ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২২ ব্যাচের তানভীর বিন মোহিত। 
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি এটি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও স¤প্রীতির বন্ধন দৃঢ় করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে হলের সহকারী প্রভোস্ট, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ