খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হতে হবে : ডুমুরিয়ায় এমপি লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৩৯ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি  বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হতে হবে। খেলায় অনেক সম্মান আছে। কোন শিশু যদি বিশ্বমানের প্লেয়ার হতে পারে তা হবে আমাদের জন্য গৌরবের। বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা প্রত্যাশা করি দেশের প্রতিটি শিশু যেন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। এর জন্য আমরা তৃণমূল থেকে কাযক্রম শুরু করেছি। এ লক্ষে বাস্তবায়ন করতে প্রাথমিক পর্যায় থেকে ক্রীড়া উপকরণ দেয়া হচ্ছে। দেশের সকল বিদ্যালয়ে শুধু বই নয় থাকবে খেলার সামগ্রী। স্কুলে শিশুরা তাদের আপন মনে গড়ে উঠবে। বেঞ্চে যেমন বই পড়বে আবার মাঠেও তেমনি খেলবে। আপনারা শিক্ষকরা শিশুদের সেই ভাবে গড়ে তুলবেন। শিশুরা হবে আমাদের দেশের সম্পদ। বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা স¤প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত প্রাথমিক স্কুল পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মুহাঃ দারুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, ডুমুরিয়া থানা ওসি (তদন্ত) প্রকাশ চন্দ্র প্রমুখ। 
সভা শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, বল স্ট্যাম্প, কেরাম বোর্ড, খেলনা রশি, বল ও নেট বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ