খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় আল্লাহ, রাসুল (সাঃ), পবিত্র কোরআন ও সাহাবীদের নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও দেবহাটা প্রতিনিধি |
০২:৪৪ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, রাসুল (সাঃ), পবিত্র  কোরআন ও সাহাবীদের নিয়ে কটূক্তির  অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াহিদুউজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। ওই যুবক দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের বাসিন্দা শামসুল রহমান সানার ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান শামীম কর্তৃক সামাজিক  যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, রাসুল (সাঃ), পবিত্র কোরআন ও সাহাবীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, সা¤প্রতিক একজন নারীর সাথে শামীমের ৩টি অডিও প্রকাশ হয়। এতে শামীমকে আল্লাহ, রাসুল (সাঃ) ও সাহাবীদের এবং পবিত্র কুরআন শরীফের ভুল লেখা আছে বলে মন্তব্য করতে শোনা যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে একটি দল গত সোমবার রাতে তার বাড়িতে যে হুমকি ও হামলা চালানোর অভিযোগ করেন স্বজনরা। ওই সময় নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুলিয়ার সবুর ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। 
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকার স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে সবুর ডাক্তারের চেম্বার থেকে বের করে শামীমকে মারধর করা হয়। পরে দেবহাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২য় দফায় তার উপর হামলা চালানো হয়। পরে রাত ১১টার দিকে অবস্থান অবনতি হলে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
অন্যদিকে নিহতের ভাই আবদুল জলিল সানা জানান, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন বাড়ি ফেরার পথে কয়েক বছর পূর্বে অজ্ঞান পার্টির কবলে পড়ে। তাকে উদ্ধার করে বাড়িতে আনার পর থেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে সে সময় অস্বাভাবিক কাজ করছে। সোমবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে যাই এবং তারা এই হামলা ভাঙচুরে অংশ নেয়। পরে সে আত্মহত্যার চেষ্টা করলে তাকে সবুর ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে দুই দফা পিটিয়ে মারা হয়। রাতে নিজ বাড়িতে দাফন করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম  বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক থেকে শেষে শেষে তাকে সাড়ে সাতটার দিকে ওয়ার্ডের ভর্তি করা হয়। রাতে তার অবস্থা আর অবনতি হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়ে। 
এ ঘটনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত অভিযোগ এক যুবকের উপর হামলার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি। বর্তমানে মরদেহ সাতক্ষীরা মার্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রিন্ট

আরও সংবাদ