খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

রূপসায় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এমপি হেলাল

সফলতা তখনই অর্থবহ হয়, যখন শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে

রূপসা প্রতিনিধি |
০২:৪৮ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হলে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যেন তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির নেতৃত্ব দিতেও সক্ষম হয়।
তিনি বলেন প্রত্যেক মানুষের ভেতরেই কোনো না কোনো প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। সেই প্রতিভাকে জাগ্রত করা, নিজের যোগ্যতাকে বিকশিত করা এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার অন্যতম মাধ্যম হলো শিক্ষা। শুধু ভালো ফলাফল কিংবা সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানো এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই প্রকৃত শিক্ষার সার্থকতা। সফলতা তখনই অর্থবহ হয়, যখন শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
তিনি গতকাল বুধবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুননেছা গার্লস কলেজের আয়োজনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, সততা ও অধ্যবসায়ের বিকল্প নেই। নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তার বিকাশ ঘটাতে হবে। ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা কিংবা রাষ্ট্রনায়ক যা ই হোক না কেন, প্রত্যেককে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। একটি জাতিকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষ উভয়ের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ সৈয়দ কামরুল ইসলাম, রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ আঃ রশিদ, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, যুগ্ম-আহবায়ক এনামুল হক সজল,উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কওসার আলী, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক আবু জাফর, জেলা বিএনপি’র সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, সহকারি অধ্যাপক রহিমা খাতুন রুমা, নজরুল ইসলাম, হাসান আল ফারুক, সঞ্জয় সরকার, সুজিত মন্ডল, টিপু সুলতান, সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, বিএনপি নেতা সরদার ফরিদ আহম্মেদ, রেজাউল ইসলাম রেজা, মুন্না সরদার, নয়ন মোড়ল, সরদার শিহাবুল ইসলাম, ইমতিয়াজ আলী সুজন, সৈয়দ জয়নুল ইসলাম, খান ওলিয়ার রহমান, মঈনুল হাসান আল ফারুক, শ্রীকান্ত ঘোষ, স,ম শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ