খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

সুপ্ত, গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : হুইপ বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:৫৩ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সুপ্ত, গুপ্ত ও ফ্যাসিস্টরা মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পাশর্^বর্তী দেশে আন্দোলন চলছে, যার সুযোগ নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এদেরকে মোকাবেলা করেছে। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাড়ি ফিরেছে। প্রয়োজনে আবারও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করবে। 
বুধবার দুপুরে খুলনায় বিএনপি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবিশে পালনের লক্ষ্যে নগরীর বিভিন্ন মন্দিরে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে মহানগর বিএনপি। 
বকুল আরও বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন রূপ নিয়েছে। ফলে সব ধর্মের মানুষের জনসমাগম ঘটছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অরাজগতা সৃষ্টি করতে না পারে সেজন্য মন্দিরের আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভলানটিয়ারদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে বের হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তার প্রচেষ্টা প্রত্যক্ষ করে মুরব্বী বয়োজ্যেষ্ঠরা বলছেন, একজন নতুন জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। কিন্তু পালিয়ে যাওয়া পলাতক অপশক্তি চায়না দেশের উন্নয়ন হোক, মানুষ ভালো থাকুক। এ জন্য তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে। 
এবার দুর্গাপূজা সর্ববৃহৎ পরিসরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, মহানগরের ৭৫টি মন্ডপে দায়িত্বরত নেতৃবৃন্দের কাজের মনিটরিং করা হবে এবং পূজা শেষে মূল্যায়ন সভা থেকে শ্রেষ্ঠদেরকে পুরস্কৃত করা হবে। 
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তৃতা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক। সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় এ সময় মঞ্চে সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, মাসুদ পারভেজ বাবু, ফখরুল আলম, সৈয়দা রেহানা ঈসাসহ মহানগর, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সভাপতির বক্তব্যে শফিকুল আলম তুহিন জানান, এবারের দুর্গোৎসবকে শান্তিপূর্ণ. নির্বিঘœ ও ঝুঁকিমুক্ত রাখতে মহানগর বিএনপি’র পক্ষ থেকে সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নগরের ৭৫ টি মন্ডপের প্রত্যেকটিতে দুই জন করে ভলানটিয়ার নিয়োজিত থাকবে। একটি মনিটরিং সেল খোলা হয়েছে, যারা পূজা শেষ হওয়া পর্যন্ত নিবীড়ভাবে পরিস্থিতি মনিটর করবে। 

প্রিন্ট

আরও সংবাদ