খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা

প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্য গ্রেফতার, প্রবেশপত্র-স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার

খবর প্রতিবেদন |
১১:২৭ পি.এম | ১৫ অক্টোবর ২০২৬

 

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-৩। এ সময় বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে এসআরবি।

এ বিষয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করবেন এসআরবি-৩-এর আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

এর আগে গত শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১০টা ৪৫ মিনিটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।

স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ