খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

খুবির মেডিকেল সেন্টারের আল্ট্রাসাউন্ড ইউনিট উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে নতুন আঙ্গিকে চালু করা হয়েছে আল্ট্রাসাউন্ড ইউনিট। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সংযোজনের ধারাবাহিকতায় আল্ট্রাসাউন্ড ইউনিট চালু করা হয়েছে। বিগত এক বছরে মিনি ওটি, ডিজিটাল এক্স-রে ও চক্ষু বিভাগের কার্যক্রম যুক্ত করা হয়েছে। নতুন এ ইউনিট চালুর মাধ্যমে মেডিকেল সেন্টারের সেবার পরিধি আরও স¤প্রসারিত হলো। ভবিষ্যতে মেডিকেল সেন্টারের কার্যক্রম আরও স¤প্রসারণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন, আইকিউএসির পরিচালক ও ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, চিফ মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাহমিদাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ