খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

খুবির পাইকগাছা ক্যাম্পাসকে বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছার দ্বিতীয় ক্যাম্পাসকে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের নামে নামকরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   
বক্তারা বলেন, পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছা উপজেলার রাড়–লি গ্রামে জন্ম গ্রহণ করেন তার পিতা ছিলেন জমিদার হরিশ্চন্দ্র, মাতা ভুবন মোহিনী দেবী,তিনি ছিলেন তার পিতা মাতার তৃতীয় সন্তান, পিসি রায় শুধু বাংলাদেশের গর্ব নয় তিনি ছিলেন বিশ্ব নন্দিত বিজ্ঞানি। পিসি রায়ের স্মৃতি সংরক্ষণের আহবান জানিয়ে আরো বলেন, চির কুমার পিসি রায় তার জীবদ্দশায় অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গ্যাছেন। তিনি ১৯৪৪ সালে ১৬ জুন পরলোকগমন করেন।  তার নামকে স্মরণীয় রাখতে পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস-কে বিজ্ঞানী পিসি রায়ের নামানুসারে নাম করনের দাবি জানিয়েছে আমরা খুলনাবাসী।
সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ জামাল মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন সহ সভাপতি ডাঃ আঃ সালাম, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক সমাজ খুলনার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, নাগরিক উদ্যোগের মোঃ শফিকুর রহমান, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, প্রভাষক স্বদেশ সরকার, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, মোঃ খায়রুল আলম, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, আসাদুজ্জামান বাদসা, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ