খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় পূজামন্ডপের নিরাপত্তা রক্ষার্থে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫১ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে কলারোয়া এবং সাতক্ষীরা সদরে  ১৫ প্লাটুন (৩০০ জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নির্ধারিত পূজা মন্ডপগুলোতে তাদের টহল কার্যক্রম শুরু করেছে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এর দায়িত্বপূর্ণ এলাকায়  সীমান্তের নিকটবর্তী ৮ কিলোমিটার এর মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের সংলগ্ন ৩ কিলোমিটার এর মধ্যে ৯টিসহ সর্বমোট ৩৮টি পূজামন্ডপ বিদ্যমান রয়েছে। বিদ্যমান পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ১৫ অক্টোবর  সাতক্ষীরা ব্যাটালিয়ন হতে ১৫ প্লাটুন (৩০০ জন) বিজিবি সদস্য মোতায়েন হয়ে নিরাপত্তা প্রদান নিশ্চিত করছে। একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন দুর্গাপূজা চলাকালীন সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা পালন করবে। 
সূত্র আরো জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্ত সংলগ্ন পূজামন্ডপসমূহ এবং উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের দায়িত্বাধীন এলাকার মধ্যে বিদ্যমান পূজামন্ডপসমূহ পরিদর্শন করে মোতায়েনকৃত প্লাটুন সমূহকে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তবর্তী উপজেলা কলারোয়া এবং সদর উপজেলার নির্ধারিত পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে মোতায়েন করা হয়েছে ।
উলে­খ্য, শারদীয় দুর্গোৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়ন এর আওতাধীন এলাকার ২২২টি পূজামন্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবে।

প্রিন্ট

আরও সংবাদ