খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩

রূরূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবলে সেমিফাইনালে ঘাটভোগ ইউনিয়ন একাদশ

রূপসা প্রতিনিধি |
০১:৩৬ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। ঘাটভোগ ইউনিয়নের ডোবা মাঠে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ ও টিএসবি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ঘাটভোগ ইউনিয়ন একাদশ টিএসবি ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পূর্বসমাবেশে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন বর্তমান সরকার ছাত্র ও যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার সামগ্রী বিতরণ সহ খেলার মাঠ ও ক্রীড়া বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এ কারণে সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার এ কারণে খেলার মাঠ আজ দর্শকশ্রোতায় কানায় কানায় পরিপূর্ণ। তিনি বুধবার বিকালে খেলাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিঃ যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক মোঃ হুমায়ুন কবির শেখ। খেলার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিএনপি নেতা এসএম আঃ মালেক, সাইফুল ইসলাম পাইক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও ক্রীড়া সংগঠক রমেশ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহবউদ্দিন মিন্টি, শাহাবুদ্দিন ইজারাদার, আনোয়ার লস্কর, বাদশা জমাদ্দার, স ম হাসিবুর রহমান, খায়রুল আলম খোকন, মোকাররম হোসেন, সজিব আহম্মেদ মোল্লা, মেজবাহ মোল্লা, প্রাণ গোপাল বিশ্বাস, আবুল কাশেম কালা, রাধাকান্ত শিকদার, মহিতোষ ভট্টাচার্য, শামীম হাসান, আরিফ মোল্যা, নুর আলী মেম্বর, মোল্যা দুরুল ইসলাম, তপন দাস, জলিল লস্কর, আলামিন লস্কর, মোস্তাইন শেখ, রনি লস্কর, মনির আহম্মেদ লস্কর, কে এম আমিনুল ইসলাম, স ম শফিকুল ইসলাম, শান্তিরাম মলি­ক, পূর্ণেন্দু মন্ডল, শ্যামল কুমার বিশ্বাস, শান্তিরাম মন্ডল, নাসির শেখ ও সাগর কুমার দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ