খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

থানা ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা

‘জনগণের আন্দোলন ও গণআকাঙ্ক্ষাকে ষড়যন্ত্র করে নস্যাৎ করা যাবে না’

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতেই ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ। কোনো ষড়যন্ত্র বা অপকৌশল চালিয়ে জনগণের অর্জিত সাফল্য ও বিপ্লবের আকাক্সক্ষাকে নস্যাৎ করা যাবে না। ফ্যাসিবাদের অপতৎপরতা রুখে দিতে সুসংগঠিত রাজপথের আন্দোলনই হবে একমাত্র কার্যকর জবাব।
গতকাল বৃহস্পতিবার নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে ৩১ অক্টোবর ১১দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে নগর জামায়াতে ইসলামীর থানা আমীর ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল জামায়াতের টিম সদস্য মাস্টার শফিকুল আলম, মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, মহানগরী কর্মপরিষদ সদস্য ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এড. শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এসএম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, ব্যবসায়ী থানা সেক্রেটারি  ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম আজিজুর রহমান স্বপন, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবির মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডাঃ গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মুশাররফ আনসারী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজিদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাষ্টার শফিকুল আলম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নাসিম মোল্লা, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহসান উল্লাহ সিদ্দিকী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এড. এস এম মাসুদুর রহমান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান রমজান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এড. মনিরুল ইসলাম পান্না, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মঞ্জুর কাদের, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হাবিবুর রহমান, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমানত আলী হাওলাদার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এড. শফিকুল ইসলাম লিটন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান নাঈম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ বেলাল জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আলিমুল হক মিরাজ এবং ৩১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান জিকু, আড়ংঘাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুহাম্মদ শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুহাম্মদ রিয়াজুল ইসলাম, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুহাম্মদ কাজী রেজাউল হক, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হোসেন আহমেদ, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুহাম্মদ রাজা,  ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুহাম্মদ মাসুদ রান, যোগীপোল ইইনয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী এনামুল কবির, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মনির হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শহীদুল্লাহ শাহীন, ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মাসুদ মোড়ল, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মনির হোসেন, ও ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন প্রমুখ। 
মহানগরী আমীর মাহফুজুর রহমান বলেন, যেকোনো গণআন্দোলনের সাফল্য নির্ভর করে তৃণমূলের সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর। লংমার্চের মূল তাৎপর্য ও বার্তা মহানগরীসহ এই অঞ্চলের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া, মহল্লা এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। মানুষকে আমাদের বোঝাতে হবে যে, এই লংমার্চ কোনো দলীয় স্বার্থসিদ্ধির জন্য নয়; এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি পুনর্গঠন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন।
মাঠপর্যায়ে নগর জামায়াতে ইসলামীর সুসংগঠিত অবস্থান গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভ‚মিকা অপরিসীম উল্লেখ করে দলের আমীর মাহফুজুর রহমান বলেন, এ প্রস্তুতি সভাকে কেবল কতগুলো বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সভা শেষ হওয়া মাত্রই আপনাদের স্ব-স্ব থানায় ও ওয়ার্ডে গণসংযোগ ও সুনির্দিষ্ট প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করতে হবে। ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা, ছোট ছোট বৈঠক এবং লংমার্চের লিফলেট প্রতিটি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিন। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রতি আমার বিশেষ নির্দেশÑআপনারা প্রতিটি পরিবার ও প্রতিটি ভোটারের দোড়গোড়ায় যান। তাদের দুঃখ-কষ্টের কথা শুনুন এবং আমাদের রাজনৈতিক সদিচ্ছা ও আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করুন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক বিজয়ের মূল চাবিকাঠি।

প্রিন্ট

আরও সংবাদ