খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি |
০২:০৯ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফিরোজ সিকদার (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক রায় অপরাধপ্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এড. ফজলুল হক খান জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রিন্ট

আরও সংবাদ