খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা

পাইকগাছায় চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেফতার ২২

পাইকগাছা প্রতিনিধি |
০২:১১ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে রাজনৈতিক মামলা, চাঁদাবাজি, মাদক, চুরি, কিশোর গ্যাং এবং নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) ৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়ীয়া এলাকায় এক স্কুলশিক্ষিকার স্বামী ঠাকুরদাস সানাসহ বেশ কয়েকজনের নাম পুলিশের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে চাঁদা দাবির অভিযোগে হোগলারচক গ্রামের কাদের সরদার ও রনি গাইনকে গ্রেফতার করা হয়।
এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলায় গড়ইখালীর শান্তা-ফকিরাবাদ এলাকার নূর ইসলাম জোয়াদ্দার, রাজা গাজী ও জালাল গীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, গত বছরের ২২ আগস্টের একটি নাশকতা মামলায় রাড়ুলীর জালাল জোয়াদ্দার ও আলমতলার তৌহিদুল ইসলাম তনু নামের দুই রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদকের পৃথক অভিযোগে কপিলমুনির হাসিবুল, নাছিরপুরের শহীদ হাসান বিশ্বাস, মাহমুদকাটির প্রদীপ দেবনাথ, খড়িয়ার পল¬ব হালদার, চাঁদখালী ফতেপুরের হুসাইন গাজী এবং চুরির ঘটনায় চাঁদখালীর দেবদুয়ার গ্রামের শেখ নেওয়াজসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নাশকতা, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ